রায়পুরে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রাম থেকে শুক্রবার গভীর রাতে দুই ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছে একনলা বন্দুক ও দুটি গুলি পাওয়া যায়। তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।গ্রেপ্তারকৃত ডাকাতেরা হলো উপজেলার চরবগা গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৮) ও মো. কাজলের ছেলে আরিফ হোসেন (২৫)।