প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা গ্রামে শেখ মজিব পাটওয়ারী নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে ওই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মজিবের বাড়ি চরমণ্ডল গ্রামে। এ ঘটনায় শাহ আলমসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা হয়েছে। শাহ আলমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহার ও নিহতের স্ত্রী সুফিয়া বেগমের বিবরণ অনুযায়ী, জমি নিয়ে একই এলাকার আহসান উল্যার সঙ্গে মজিবের বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে আহসান উল্যার ছেলে শাহ আলম মুঠোফোনে মজিবকে অজ্ঞাত স্থানে ডেকে নেন। পরে সকালে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।