রায়পুরে একই গ্রামের চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামে গত শুক্রবার গভীর রাতে চার বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন।ডাকাতির শিকার পরিবারগুলোর ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১৫-২০ জন ডাকাত দক্ষিণ রায়পুর গ্রামের ব্যবসায়ী সিরাজ উল্যার বাড়িতে হানা দেয়। তারা ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৫৫ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও জমির দলিলপত্র লুটে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা সিরাজ উল্যা ও তাঁর স্ত্রী মাহফুজা বেগমকে কুপিয়ে আহত করে।স্থানীয় সূত্র জানায়, সিরাজ উল্যার বাড়িতে ডাকাতি শেষে যাওয়ার পথে ডাকাতেরা বাবুরহাট বাজারের পাহারাদার জিল্লুর রহমানকে কুপিয়ে জখম করে। পরে রাত দুইটার দিকে তারা রওশন বেপারীর নতুন বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই আবদুল মজিদের ঘরে হানা দেয়। এ সময় ডাকাতেরা জাহাঙ্গীর ও তাঁর বাবা আবদুল আজিজকে কুপিয়ে আহত করে। পরে তারা ১৪ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ২০ হাজার টাকা লুটে নিয়ে যায়। এ ঘটনার এক ঘণ্টা পর ডাকাতেরা একই এলাকার হাওলাদার বাড়ির নুরুল ইসলাম হাওলাদারের ঘরে হানা দেয়। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের তিন সদস্যকে মারধর করে পাঁচ ভরি স্বর্ণালংকারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।সূত্র জানায়, ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত পাঁচজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’