রায়পুরে কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে৷ উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে রায়পুর থানায় মামলা করেছে ভুক্তভোগী কিশোরী। চরকাছিয়া মোল্লাকান্দি গ্রামের ইউসুফ আলীকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত দুইটার দিকে ছয়-সাতজন লোক দরজা ভেঙে কিশোরীর ঘরে ঢোকে। একপর্যায়ে ওই কিশোরীকে ঘরের একটি কক্ষে হাত-পা বেঁেধ চার-পাঁচজন ধর্ষণ করে পালিয়ে যায়। সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য দাদন হোসেন মোল্লা জানান, খবর পেয়ে তিনি গতকাল ভোরে ঘটনাস্থলে গিয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দ বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।