রায়পুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামের এক কিশোরী (১৮) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শুক্রবার সকালে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, মঙ্গলবার চরপাতা গ্রামের ওই কিশোরী তার বোনের বাড়িতে যাচ্ছিল। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক কাদের বক্স পাটোয়ারি বাড়ির সুপারি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে কিশোরী বাড়ি গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এ ঘটনায় ওই কিশোরী চারজনকে আসামি করে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামি রেজাউল হোসেন (২২), মো. রিপন (৩০) ও সিরাজকে (৩৮) গ্রেপ্তার করেছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।