রায়পুরে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল শুক্রবার চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের মধ্যে একজন নারীও রয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা ও রায়পুর পৌরসভার কাউন্সিলর ফেরদৌসি আক্তার জানান, গতকাল দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় এক নারী ও তিন তরুণ গাঁজা ব্যবসায়ী ইউছুফের বাড়ি খুঁজতে থাকে। এতে সন্দেহ হলে এলাকাবাসী চারজনকে আটক করে পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে এসে তিন তরুণের দেহ তল্লাশি করে প্রায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে। পরে পুলিশ গাঁজা বহনের অপরাধে তাদের আটক করে থানায় নিয়ে যায়।আটক ব্যক্তি হলো: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইল্যারা গ্রামের শরীফা বেগম (৩৮), একই উপজেলার বাইক গ্রামের সোহেল (১৬), নাটোরের নলডাঙ্গা উপজেলার ভানুরবাগ গ্রামের জুবায়ের হোসেন (১৮) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল গ্রামের দুলাল (১৫)।তবে থানা হেফাজতে থাকা অবস্থায় শরীফা বেগম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি রায়পুরে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। পথে ওই তিনজনের সঙ্গে দেখা হয়। তাদের সঙ্গে গাঁজা থাকার বিষয়টি তাঁর জানা ছিল না।রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত গাঁজা মাদক ব্যবসায়ী ইউছুফের কাছে পৌঁছে দিতে চেয়েছিল তারা।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইউছুফসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।