রায়পুরে ছাত্রদলের তিন নেতা কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে হওয়া দুটি মামলায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল কাশেম এ নির্দেশ দেন।
ওই তিন নেতা হলেন রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আকবর হোসেন ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক রাসেল।
আসামিদের আইনজীবী ও রায়পুর উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র হত্যা দিবস পালন করে। ওই দিনই আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে দুটি মামলা করা হয়।