রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার যুবক আটক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় কয়েকটি ধারালো অস্ত্রসহ চারজন যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রায়পুর থানার উপপরিদর্শক মো. ইকবাল বাদী হয়ে গতকাল শুক্রবার দুপুরে থানায় মামলা করেন। আটককৃত যুবকেরা হলেন উপজেলার সোনাপুর গ্রামের পল্লিচিকিৎসক দেলোয়ার হোসেনের ছেলে রাজন (২৯), বামনী গ্রামের ওহাব আলী মিস্ত্রির ছেলে সুমন (২৪), লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের শাহ আলমের ছেলে রিয়াজ (২৬) ও একই উপজেলার টুমচর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে সবুজ ওরফে জসিম উদ্দিন (২৫)।থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে সোনাপুর গ্রামের গাইনের পুল এলাকায় অভিযান চালায়। এ সময় সুপারি বাগানের ভেতরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন আটক ব্যক্তিরা। তাঁদের কাছে দেশীয় চারটি ধারালো চুরি ও দুটি টর্চলাইটসহ কয়েকটি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।রায়পুর থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে আটক করা হয়েছে।