রায়পুরে দুই ডাকাতকে গণপিটুনি, পুলিশসহ আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোলাখালী ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গত বৃহস্পতিবার গভীর রাতে দুই ডাকাতকে আটক করেছেন গ্রামবাসী। এ সময় উত্তেজিত লোকজন ডাকাতদের পিটুনি দেয়। তাদের কাছে রামদা, ছেনি, লোহার পাইপসহ দেশি অস্ত্র পাওয়া যায়। খবর পেয়ে রায়পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর তোপের মুখে পড়ে। এ সময় হামলায় থানার সহকারী উপপরিদর্শক মো. খায়রুল আলম, স্থানীয় খোরশেদ আলম চৌধুরী ও ইসমাইল হোসেন আহত হন।ডাকাতেরা হলো: রায়পুর শহরের দেনায়েতপুর গ্রামের চটকি বাড়ির মৃত আবদুল কালামের ছেলে জুটন ও অজিউল্যা মিয়ার ছেলে সুমন ওরফে সোহেল। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, এএসআই খায়রুল বাদী হয়ে আটক দুই ডাকাতসহ অজ্ঞাতনামা ১০-১২ ডাকাতের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।