প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অর্ধশতাধিক নকলনবিশ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। বাংলাদেশ নকলনবিশ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বানে ৪ ডিসেম্বর থেকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।
এদিকে নকলনবিশেরা টানা কর্মবিরতি পালন করায় সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোতে দলিলের নকল তোলাসহ প্রয়োজনীয় দলিল সংগ্রহ করতে পারছেন না জমির ক্রেতা ও বিক্রেতারা। এতে তাঁদের সমস্যা হচ্ছে।
রায়পুর ও রামগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কয়েকজন নকলনবিশ বলেন, বেতন-ভাতা না পাওয়ায় এ পেশার অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।