রায়পুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী গ্রামে গতকাল বুধবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।পারিবারিক সূত্রে জানা গেছে, বামনী গ্রামের মো. মনু মিয়ার ছেলে মো. শুভ (৮) ও কাঞ্চনপুর গ্রামের আব্বাস হোসেনের ছেলে মিঠু (৬) বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে পাশের ডোবায় পড়ে যায়। পরে ওদের মুমূর্ষু অবস্থা উদ্ধার করা হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) সালেহ আহামঞ্চদ। তবে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। থানায় কোনো অপমৃত্যু মামলা হয়নি।