রায়পুরে পানের তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরের প্রায় আড়াই হাজার বরজের পান নষ্ট হয়ে যাওয়ায় বাজারে পানের সংকট দেখা দিয়েছে। এখন এক বিড়া (৭২টি) পান বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। গত জানুয়ারি মাসে টানা শীত ও ঘন কুয়াশার কারণে পান হলদে হয়ে ঝরে যায়। এ কারণে উপজেলার প্রায় আড়াই হাজার পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আলমগীর বাবুল বলেন, শীতজনিত কারণে বরজের পান নষ্ট হয়ে গেছে। তাই এখানে পানের সংকট দেখা দিয়েছে।