রায়পুরে পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে গতকাল শনিবার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীরা পিঠা উৎসবের আয়োজন করে। কলেজ ক্যাম্পাসে ২০টি স্টলে দেশি ২০০ রকমের নানা নকশার পিঠা দেখা যায়। দুপুর ১২টায় কলেজের চেয়ারম্যান কাজী মো. নুরুল ইসলাম ফারুকী উৎসবের উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক জেএসসিতে জিপিএ-৫প্রাপ্ত ৪০ শিক্ষার্থীকে ক্রেস্ট দেন। অনুষ্ঠান চলাকালে দেশি পিঠার ঐতিহ্য তুলে ধরতে শিক্ষার্থীরা পিঠা উৎসবের আয়োজন করে।