রায়পুরে পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর মহিলা কলেজে গতকাল সোমবার পিঠা উৎসব করেছে শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে দোকানগুলোয় দেশীয় প্রায় ১৫০-২০০ রকমের নকশা পিঠার পসরা বসে। বেলা ১২টার দিকে রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী এ উৎসবের উদ্বোধন করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আফরিন শশী বলে, ‘দেশীয় পিঠার ঐতিহ্য তুলে ধরতে আমাদের এ আয়োজন। নতুন প্রজন্মকে উৎসাহিত করতে পিঠা উৎসবসহ দেশীয় সংস্কৃতির ওপর জোর দিতে হবে।’ এ সময় রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিনসহ অতিথিরা উপস্থিত ছিলেন।