রায়পুরে পুলিশ কনস্টেবল বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর থানার পুলিশ কনস্টেবল মোরশেদ আলমকে গত রোববার সন্ধ্যায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলার কেরোয়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) নাছিরুল ইসলাম মজুমদার কনস্টেবল মোরশেদের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় অনেকে জানান, মোরশেদ দীর্ঘদিন ধরে কেরোয়া গ্রামে ওই প্রবাসীর বাড়িতে যাতায়াত করতেন। শনিবার রাতেও প্রতিবেশীরা তাঁকে ওই বাড়িতে ঢুকতে দেখেন। পরে এলাকার অনেকে মিলে মোরশেদকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।