রায়পুরে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর থানায় পুলিশি হেফাজতে রিকশাচালক জয়নাল আবেদিনের (৩৫) মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গত শুক্রবার রায়পুর থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। এ ছাড়া গতকাল শনিবার সকালে তাঁরা জয়নালের বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।তদন্ত কমিটির সদস্য লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল ওয়াহিদ জানান, তাঁরা জয়নালের বাড়িতে গিয়ে পরিবারের লোকজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। তিনি এর চেয়ে বেশি কিছু বলেননি।গত বৃহস্পতিবার রায়পুর থানা হাজতে জয়নালের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাঁকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন।