রায়পুরে পৌর মেয়রের দোকান দখলের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুুরের রায়পুর পৌর শহরের ধানহাটায় পৌর মেয়র ও বিএনপির নেতা এ বি এম জিলানীর দোকান দখলের চেষ্টা করা হয়েছে। গত শুক্রবার আওয়ামী লীগের উপজেলা কমিটির এক সদস্যের ভাইয়ের নেতৃত্বে সরকারি দলের সমর্থকেরা দোকান দখলের চেষ্টা চালান বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুনুর রশিদের ছোট ভাই মামুনুর রশিদের নেতৃত্বে সরকারি দলের ৪০-৫০ জন সমর্থক ধানহাটা এলাকায় যান। সেখানে তাঁরা পৌর মেয়রের রড ও সিমেন্টের দোকানে ঢুকে কর্মচারীদের বের করে দেন। এরপর দোকানের সাইনবোর্ড বদল করে ফেলেন। পরে কিছু আসবাব ভাঙচুর করে দোকানে তালা লাগিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের নিয়ন্ত্রণ নেয়। মামুনুর রশিদ বলেন, ‘ওই জমির মালিক আমরা। সরকার অন্যায়ভাবে ওই জমি ইজারা দিয়েছে। তাই দখল করতে গিয়েছি।’