রায়পুরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে গত শুক্রবার প্রতিপক্ষের হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছেন।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রাখালিয়া গ্রামের নূর মিয়া চৌধুরীবাড়ির মুরাদ হোসেন চৌধুরীর সঙ্গে একই এলাকার হাওলাদারবাড়ির নবী রাসেল রাশুর বিরোধ চলে আসছে। সম্প্রতি রাশুর চাচাতো ভাই আলাউদ্দিন থানায় মারধরের অভিযোগে একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে যান। তদন্ত শেষে তিনি ঘটনাস্থল ছেড়ে যান।নবী রাসেল রাশুর অভিযোগ, আসামি মুরাদ চৌধুরী সাত-আটজন দুর্বৃত্ত নিয়ে তাঁদের ওপর হামলা চালান।