রায়পুরে বহিরাগতদের হামলায় শিক্ষক-ছাত্রসহ আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের এক ছাত্রের কাছ থেকে মোবাইল কেনাকে কেন্দ্র করে গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে বহিরাগত ব্যক্তিরা হামলা চালিয়েছে। এ সময় তারা বিদ্যালয়ের ছাত্রদের মারধর করে। বাধা দিতে গেলে চারজন শিক্ষকও আহত হয়। এ ঘটনায় শিক্ষক-ছাত্রসহ ১৩ জন আহত হয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে সন্ধ্যা সাতটার দিকে রায়পুর থানায় অভিযোগ দিয়েছেন। এতে শিপনকে প্রধান করে আটজনকে আসামি করা হয়।আহত শিক্ষকেরা হলেন সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, ভূঁইয়া কামাল রায়হান, শুকুর আলী, ফয়েজ আহামঞ্চদ ভূঁইয়া, পিয়ন মো. পাপ্পু, ছাত্র তানজিম হোসেন, ইকবাল হোসেন, হেমায়েত কাদের, কামরুল ইসলাম, শিশির হোসেন, মো. রবিন, শান্ত ও শিপন। তাঁরা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, মোবাইল কেনাকে কেন্দ্র করে গতকাল দুপুরে সর্দার বাড়ির আবুল হাসেমের ছেলে শিপন হোসেন বিদ্যালয়ে এসে অষ্টম শ্রেণীর শিশির ও দশম শ্রেণীর ছাত্র ইকবালের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। তিনি বিষয়টি জানতে পেরে দুই ছাত্রকে লাইব্রেরিতে নিয়ে ১০-১৫টি বেত্রাঘাত দিয়ে মীমাংসা করে দেন। পরে বিকেল পাঁচটার দিকে বিদ্যালয় থেকে ফেরার পথে শিপন তার ১৫-২০ সহযোগীকে নিয়ে ইকবাল ও শিশিরকে মারধর করে। একপর্যায়ে ওই ছাত্ররা দৌড়ে গিয়ে লাইব্রেরিতে আশ্রয় নিলে সেখানেও শিপনের নেতৃত্বে একদল বহিরাগত ব্যক্তি হামলা চালায়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘বিদ্যালয়ের ভেতরে ঢুকে শিক্ষক-ছাত্রদের মারধর করার ঘটনা দুঃখজনক। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। রায়পুর থানার উপপরিদর্শক আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’