রায়পুরে বাসচাপায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ী বাজারে গতকাল বুধবার বেলা একটার দিকে বাসের চাপায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি চরবংশী ইউনিয়নের পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
দুর্ঘটনায় লক্ষ্মীপুর শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আনোয়ার হোসেন (২৫) গুরুতর আহত হন। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর আলম ও আনোয়ার উপজেলা শিক্ষা কার্যালয় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাসাবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাঁদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জাহাঙ্গীর নিহত হন।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবু নাসের বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।