রায়পুরে বিএনপির সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন পণ্ড হয়ে গেছে৷ গতকাল শুক্রবার উপজেলার কেরোয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
দলীয় লোকজন জানান, সম্মেলন শুরুর আগে কাউন্সিলর মনোনয়ন দেওয়া নিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী নজরুল ইসলাম সরকার ও জহিরুল আলমের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে নজরুলের সমর্থকেরা প্রতিপক্ষের নেতা-কর্মীদের ধাওয়া করেন। পরে জহিরুলের সমর্থকেরাও পাল্টা ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষ ৮-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে সম্মেলন স্থগিত করে উপজেলা বিএনপির নেতারা চলে যান৷
জহিরুল আলম বলেন, নজরুলের সমর্থকেরা সম্মেলনে নিজেদের ভরাডুবি হবে জেনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পরিকল্পিতভাবে এটি পণ্ড করে দেন।
নজরুল ইসলাম সরকার সম্মেলন পণ্ড করার অভিযোগ অস্বীকার করেন৷ উপজেলা বিএনপি আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, পরিস্থিতি অনুকূলে না থাকায় সম্মেলন স্থগিত করা হয়েছে।