রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগের নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসান তারেক চৌধুরী (৩১) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল রোববার বিকেলে মারা গেছেন। তিনি ইউনিয়নের মৃত নাছির উদ্দিন চৌধুরীর ছেলে। ওই এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া জানান, তারেকের কেব্ল (ডিশ) ব্যবসা রয়েছে। ঘটনার সময় তিনি একটি সংযোগ দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কেন্দ্রীয় যুবলীগের সফাপতিমণ্ডলীর সদস্য মোহামঞ্চদ আলী খোকন ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাছেল শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।