রায়পুরে মেঘনায় জেলেকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ছাত্তার মাঝি (৬৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চরকাছিয়া মোস্তফা ব্যাপারীর মাছঘাটের অদূরে নদীতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের নাইয়াপাড়ার নাইয়াবাড়ির বাসিন্দা। রায়পুর চরবংশী খাসেরহাট মৎস্যজীবী সমিতির সভাপতি মোস্তফা ব্যাপারী জানান, ছাত্তার মাঝির নৌকা নদীতে মাছ ধরতে গেলে মোস্তফা আখনের নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এ নিয়ে ছাত্তার মাঝির সঙ্গে দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের সুমন, স্বপন ও জাকিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে ছাত্তারকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবদুল খালেক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।