প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজার ভোটকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্র এলাকায় সন্ত্রাসীরা মহড়া দিলে এখানে ভোট গ্রহণ স্থগিত করে তা চাঁদপুরের মতলবে নেওয়া হয়।ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, ‘ভোট গ্রহণ শুরুর দু-তিন ঘণ্টা আগে বেশ কিছু সন্ত্রাসী মিতালী বাজারের দুগ্ধ কারখানা এলাকায় অবস্থান নেয়। আমরা বিষয়টি আঁচ করতে পেরে এখানে ভোট গ্রহণ স্থগিত করে কেন্দ্রটি পার্শ্ববর্তী মতলবে নেওয়া হয়।’গতকাল মিল্ক ভিটা সিবিএর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের ১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।