রায়পুরে ৪ হাজার হেক্টর জমির ধান পানির নিচে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চার হাজার ২০০ হেক্টর জমির আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ৫০ হেক্টর জমির শাকসবজি।উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, অবিরাম বর্ষণ ও জলোচ্ছ্বাসের কারণে উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের তিন হাজার হেক্টর বোনা আমন ও বেড়িবাঁধের ভেতরে আটটি ইউনিয়নে এক হাজার ২০০ হেক্টর জমির রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ৫০ হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়ে গেছে। দু-এক দিন পানি স্থায়ী হলে এসব ধান পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।