রায়পুরে ৫ মাস পর কলেজছাত্রের লাশ কবর থেকে উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের কলেজছাত্র আবদুল্লাহ আল জাবেদ ওরফে সজলের (১৭) লাশ পুনঃ ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে কবর থেকে উত্তোলন করা হয়। জাবেদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। দাফনের পাঁচ মাস পর পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়েছে। চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুলাল চন্দ্র সূত্রধরের উপস্থিতিতে সকাল ১০টার দিকে এ লাশ উত্তোলন করা হয়।