রায়পুরের শিক্ষককে পেটানোর ঘটনায় উল্টো মামলা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নম্বর চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্যা বিএসসি ও তাঁর সহযোগীরা সম্প্রতি আমিনুল ইসলাম ফারুক (৬৫) নামের এক শিক্ষককে বেদম পিটিয়ে আহত করেন। এ ঘটনায় চেয়ারম্যানসহ ছয়-সাতজনের বিরুদ্ধে লক্ষ্মীপুর মুখ্য বিচারিক আদালতে সোমবার মামলা দায়ের করেন ওই শিক্ষক। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের অনুসারী মিজানুর রহমান গাজী বাদী হয়ে বুধবার পাল্টা চাঁদাবাজি ও লুটপাটের মামলা করেন। আমিনুল হায়দরগঞ্জ তাহেরিয়া আরএম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সমাজবিজ্ঞানের শিক্ষক। ষড়যন্ত্রমূলক এ মামলার প্রতিবাদে বৃহস্পতিবার রায়পুর শহরের একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ক্ষতিগ্রস্ত শিক্ষক।