রায়হান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী থানার গটিহাটা গ্রামের দিনমজুর মো. রতন মিয়ার ছেলে রায়হান ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ক্যানসার বিভাগের চিকিৎসক চৌধুরী ইয়াকুব জামালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। টানা কয়েক মাসের চিকিৎসায় তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ছেলের চিকিৎসায় ইতিমধ্যে রতন সহায়সম্বল সবই বিক্রি করেছেন। তাঁর পক্ষে আর চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শিশুপুত্রকে বাঁচাতে তিনি সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রতন মিয়া, ব্যাংক হিসাব নম্বর ৩৪০১৬০২৯, ন্যাশনাল ব্যাংক, গটিহাটা শাখা। যোগাযোগ: ০১৭৫৯৯৪৭৮৫৬। বিজ্ঞপ্তি। সংশোধনী: ২৩ মার্চ প্রথম আলোর ১৭ পৃষ্ঠায় সাহায্যের আবেদন শিরোনামের সংবাদটিতে ভুলবশত ব্যাংক হিসাব নম্বর ১৩১০৭ লেখা হয়েছিল। প্রকৃতপক্ষে হিসাব নম্বর হবে সুরাইয়া আক্তার মলি, হিসাব নম্বর ১৩১০৬, ইসলামী ব্যাংক, খিলগাঁও শাখা। খিলগাঁও গার্লস কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শরমিলি আক্তার আরভিনকে চিকিৎসায় সাহায্য চেয়ে সংবাদটি ছাপা হয়েছিল। সে ব্রেন টিউমারে আক্রান্ত।