রায়ে ওয়ার্কার্স পার্টির সন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির কেন্দ্রীয় কমিটির দুই দিনের সভার প্রথম দিনে গতকাল শুক্রবার এক প্রস্তাবে বলা হয়, রায়ে বিএনপি ও জামায়াত জোটের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও জাতীয় নিরাপত্তাকে বিপদের মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র উদ্ঘাটিত হয়েছে। রাজধানীর তোপখানায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভার প্রস্তাবে বলা হয়, বিএনপি-জামায়াত জোট পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে গভীর সম্পর্ক রেখে ভারতের বিভিন্ন রাজ্যের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সহায়তা দিয়েছে। এভাবে তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে নিজেদের যুক্ত করেছিল। বিজ্ঞপ্তি।