রায়ে মন্ত্রীদের সন্তোষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশের পর সন্তোষ প্রকাশ করেছেন বর্তমান মহাজোট সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদেরা। পৃথক বিবৃতিতে তাঁরা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এই রায়ের ফলে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আযাদ পলাতক থাকার পরও এ মামলার রায় কেন আগে হলো—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মামলার বিচারকাজ তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই রায় হয়েছে। আর আযাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিল না। তাই এতে সময় কম লেগেছে। তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এই রায়ে প্রমাণ হলো যুদ্ধাপরাধীরা আইনের ঊর্ধ্বে নয়। যুদ্ধাপরাধের বিচারের সময় কখনো তামাদি হয় না। তিনি বলেন, খালেদা জিয়াসহ যাঁরা যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করছেন, তাঁরা বাংলাদেশের শত্রু।