রায়ে সন্তোষ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ রায়ের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ। তবে এ রায় কার্যকর করার বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আবদুস সুবহানের রায় উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা জড়ো হয়ে তাঁর ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। সেখান থেকে তাঁরা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র হয়ে সেখান থেকে আবার শাহবাগে ফিরে আসেন।