রায়ের অনুলিপি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে উচ্ছেদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি কবর ছাড়া বাকি সব অবৈধ স্থাপনা ৭২ ঘণ্টার মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। রায়ের অনুলিপি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরাতে বলা হলেও কবরটি ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ ও আসাদুজ্জামানসিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
২০১২ সালের ২০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘বেড়ে উঠছে কথিত মাজার/হুমকিতে শহীদ মিনার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট আবেদন করেন অধ্যাপক মুনতাসীর মামুন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল দেন। একই সঙ্গে কবর ঠিক রেখে মাজারের অবৈধ স্থাপনা ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন আদালত।