রায়ের দিনের রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের আগে রাজধানীর চানখাঁরপুল ও কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ অনেককে আটক করে। রায় ঘিরে সারা দেশেই থমথমে অবস্থা বিরাজ করছে। রায়ের দিনে রাজধানীর চিত্র ফুটে উঠেছে ছবিগুলোতে।
বকশীবাজারে অবস্থিত বিশেষ আদালতের দিকে যাচ্ছে খালেদা জিয়ার গাড়িবহর। মিন্টো রোড, ঢাকা। ছবি: জাহিদুল করিম

বিশেষ আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চানখাঁরপুল, ঢাকা। ছবি: আশরাফুল আলম

শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁদের সেখান থেকে সরিয়ে দেন পুলিশ সদস্যরা। শিক্ষা চত্বর, ঢাকা। ছবি: আবদুস সালাম

বিএনপির নেতা-কর্মীদের বকশীবাজারের দিকে যেতে বাধা দেয় পুলিশ। চানখাঁরপুল, ঢাকা। ছবি: আশরাফুল আলম

পুলিশ বিএনপির নেতা-কর্মীদের চানখাঁরপুল মোড়ে আটকে দিলে সংঘর্ষ শুরু হয়। চানখাঁরপুল, ঢাকা। ছবি: আশরাফুল আলম

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। চানখাঁরপুল, ঢাকা। ছবি: আশরাফুল আলম

চানখাঁরপুল মোড়ে সংঘর্ষের সময় বিএনপির এক কর্মীকে আটক করে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। চানখাঁরপুল, ঢাকা। ছবি: আবদুস সালাম

পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত সহকর্মীকে শুশ্রূষা করছেন এক বিএনপি কর্মী। চানখাঁরপুল, ঢাকা। ছবি: শেখ সাবিহা আলম

পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপির এক নারী কর্মী। চানখাঁরপুল, ঢাকা। ছবি: শেখ সাবিহা আলম

সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিএনপি নেতা-কর্মীরা। চানখাঁরপুল, ঢাকা। ছবি: আবদুস সালাম

কাকরাইল মসজিদের সামনে একটি মোটরসাইকেলে আগুন দেন বিএনপি নেতা-কর্মীরা। কাকরাইল, ঢাকা। ছবি: প্রথম আলো

সংঘর্ষের আশঙ্কায় দোকানপাট বন্ধ করছেন দোকানিরা। শহীদ ক্যাপ্টেন মনসুর আলী অ্যাভিনিউ, ঢাকা। ছবি: কমল জোহা খান

পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান। নয়াপল্টন, ঢাকা। ছবি: শুভ্র কান্তি দাশ