রায়ের প্রতিক্রিয়া দিয়ে পরে না ছাপানোর অনুরোধ খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অযোধ্যার বিরোধপূর্ণ জায়গা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিবৃতি দেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিবৃতিটি অনলাইন সংবাদপত্র ও টেলিভিশনে প্রচারিত হয়।কিন্তু কিছুক্ষণ পর বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা জসিমউদ্দিন আরেকটি ই-মেইল বার্তায় বিবৃতিটি সংবাদপত্রে না প্রকাশের জন্য অনুরোধ করেন।বার্তায় জসিমউদ্দিন বলেন, খালেদা জিয়ার বক্তব্যটিতে কিছু ভুল আছে। তাই বিবৃতিটি না ছাপানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এ জন্য দুঃখ প্রকাশও করা হয়। ভুলবশত খালেদা জিয়ার ভুল বিবৃতিটি পাঠানো হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট বিরোধপূর্ণ জায়গাটি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগি করার আদেশ দিয়ে রায় দিয়েছেন।