প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির দিন নির্ধারণের জন্য আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি আজ বৃহস্পতিবার শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সমন্বয়কারী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আবেদনটি দাখিল করেন। পরে এম কে রহমান প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি বিষয়টি বৃহস্পতিবার শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আপিল দুটি ‘বেঞ্চ-সি’তে বৃহস্পতিবারের কার্যতালিকায় ৩ নম্বর ক্রমিকে রয়েছে।