রায়ের বিরুদ্ধে ভারতে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার রায়ের বিরুদ্ধে রিট করেছে ভারতের মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্ডিয়া। গতকাল সোমবার দেশটির সুপ্রিম কোর্টে দায়ের করা রিটে সংগঠনটি বলে, ওই রায়ে ফেলানীর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং পুরো বিচারপ্রক্রিয়া নিয়েই সন্দেহ সৃষ্টি হয়েছে।
এই মামলায় মূল অভিযুক্ত বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে ২ জুলাই পুনর্বিচারের রায়েও নির্দোষ ঘোষণা করা হয় বিএসএফের নিজস্ব বিচারব্যবস্থায়। অ্যামনেস্টি ইন্ডিয়ার সম্পাদক সুশান্ত সরকার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা রিট আবেদনটি ডাকযোগে ও ই-মেইল মারফত প্রধান বিচারপতি এইচ এল দাতুরের কাছে পাঠিয়েছি। আবেদনটি গৃহীত হলো কি না, তা অল্প কয়েক দিনের মধ্যে জানা যাবে।’