রায়েরবাগে গাড়ি চাপায় শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রায়েরবাগে গতকাল শনিবার সকালে প্রাইভেটকারের চাপায় আট বছরের এক শিশু মারা গেছে। নিহত মাহিন হোসেন ডেমরার আমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। সে মা-বাবার সঙ্গে আমুলিয়ায় থাকত। তাঁর বাবার নাম ওয়ালিউল্লাহ।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গতকাল সকালে মাহিন তার মা নাজমা বেগমের সঙ্গে মাতুয়াইলে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। রায়েরবাগ বাসস্ট্যান্ডের কাছে বেপরোয়া গতির প্রাইভেটকার মাহিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় শিশুটির মা কিছুটা পেছনে ছিল।
আহত মাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা একটার দিকে তার মৃত্যু হয়। দুই ভাইয়ের মধ্যে মাহিন বড় ছিল।