রায়েরবাজারে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রায়েরবাজারে গতকাল বুধবার রাতে ডিস সংযোগ দেওয়া প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে বস্তিবাসীর সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত পৌনে নয়টার দিকে ডিস ব্যবসায়ী হুমায়ুন কবিরের কর্মীরা রায়েরবাজারে বারৈখালী বস্তিতে বিল নিতে যান। মানসম্মত সেবা না দেওয়ার অভিযোগে গ্রাহকেরা বিল দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের কথা-কাটাকাটি এবং হাতাহাতি হয়। খবর পেয়ে ডিস ব্যবসার সঙ্গে সম্পৃক্তরা বারৈখালী গেলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। দুই পক্ষই বন্দুক ও ছুরি ব্যবহার করে। সংঘর্ষে গুলিবিদ্ধ রানা, ছুরিকাঘাতে আহত জুবায়ের আহমেদ, শিমুল, বেলাল হোসেন, সুমন ও রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজারীবাগ থানার ওসি কাজী মইনুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করা হয়েছে।