রায়েরবাজারের অস্থায়ী পশুর হাট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরপত্র আহ্বান করা রায়েরবাজার এলাকার অস্থায়ী পশুর হাটটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রায়েরবাজার হাটটি বাতিল হওয়ায় ডিএনসিসি এলাকায় অস্থায়ী কোরবানির পশুর হাটের সংখ্যা দাঁড়াল আটটিতে। ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, গাবতলী পশুর হাটের ইজারাদার লুৎফর রহমানের আপত্তির কারণে রায়েরবাজার হাট বসানোর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
গত ২২ জুন ছয়টি অস্থায়ী কোরবানির পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করে ডিএনসিসি। গত ১৮ জুলাই হাটের দরপত্র মূল্যায়ন কমিটি পাঁচটি হাটের ইজারা চূড়ান্ত করার সুপারিশ করে। তখন রায়েরবাজার কবরস্থানসংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের জন্য নির্ধারিত খালি জমিতে হাট বসানোর সিদ্ধান্তটি স্থগিত রাখা হয়।