রিকশা উচ্ছেদ বন্ধের দাবি বাম মোর্চার
জীবিকার বিকল্প ব্যবস্থা না করে রিকশা উচ্ছেদ বন্ধ এবং পরিবহনসংকট সমাধানে গণপরিবহনব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।গতকাল শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বাম মোর্চার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।সভায় বক্তারা বলেন, জীবিকার বিকল্প ব্যবস্থা না করে পুলিশি অভিযান চালিয়ে রিকশা বন্ধ করে হাজার হাজার শ্রমিকের পেটে লাথি মারা হচ্ছে। যানজটের কথা বলে রিকশা উচ্ছেদ করা হলেও প্রতিদিন গড়ে ২০০ প্রাইভেট গাড়ি রাস্তায় নামছে। এ অবস্থায় কীভাবে যানজট সমস্যার সমাধান হবে? বক্তারা আরও বলেন, মহানগরের যানজট সমস্যা দূর করতে হলে অবিলম্বে লক্ষাধিক অতিরিক্ত গাড়ি তুলে নিতে হবে এবং গণপরিবহনব্যবস্থা জোরদার করতে হবে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তব্য দেন বাম মোর্চার কেন্দ্রীয় নেতা টিপু বিশ্বাস, বজলুর রশীদ, আব্দুস সাত্তার, জোনায়েদ সাকি, বাবুল বিশ্বাস, নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।