রিকশা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ শহর থেকে রিকশা-ভ্যান প্রায় উধাও। বৃষ্টিতে বিভিন্ন এলাকার চালকেরা শিবগঞ্জে আসতে পারছেন না। এতে রিকশার দাপাদাপি কমেছে ঠিকই কিন্তু বেড়ে গেছে রিকশা ভাড়া। আগে ১০ টাকা নেওয়া হতো যে দূরত্বে, এখন ১৫-২০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে সেখানে। পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের রিকশাচালক হাফিজার রহমান (৩৫) বলেন, ‘বৃষ্টিতে ভিজে সবাই তো আর রিকশা চালাতে চায় না। নেহাতই ঠেকায় পড়ে আমরা কিছু মানুষ রিকশা চালাই। ফলে রুজির তাগিদে ভাড়া একটু বেশি নিতেই পারি।’ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি|