রিকশা ও অটোরিকশার কদর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনের প্রার্থী এবং তাঁদের সমর্থকেরা রিকশা ও অটোরিকশায় চড়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। উঠান বৈঠকেও যোগ দিচ্ছেন এসব বাহনে চড়ে। এ ছাড়া রিকশা ও অটোরিকশায় মাইক সংযুক্ত করেও চালানো হচ্ছে প্রচারণা। ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের চারজন কাউন্সিলর প্রার্থী বলেন, ভোটের প্রচারণায় এখন রিকশা-অটোরিকশাই তাঁদের ভরসা। অনেকে এসব বাহন আগে থেকেই ভাড়া করে রেখেছিলেন।