রিকশা ও ভ্যান বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি উপজেলার ১১৪টি হতদরিদ্র পরিবারে রিকশা ও ভ্যান বিতরণ করেছে। গতকাল বুধবার সংস্থার প্রফেসরপাড়া সার্ভিস সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিররুজ্জামান আল মাসউদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা জেমস তপন মণ্ডল, ডেভেলপ দ্য ভিলেজের (ডিভি) নির্বাহী পরিচালক মোরশেদ মানিক। প্রকল্প কর্মকর্তা জেমস তপন মণ্ডল জানান, আর্থসামাজিক উন্নতির মাধ্যমে শিশুদের সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে দরিদ্রের মধ্যে এগুলো বিতরণ করা হয়েছে।