রিকশা চলে হাওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: অধুনা
ছবি: অধুনা

বাংলাদেশে প্রথম যেদিন রিকশা দেখেছি, খুব অবাক হয়েছি। কারণ, এ রকম যানবাহন জাপানে নেই। জাপানের বেশির ভাগ মানুষ হাঁটে। কেউ কেউ ট্রেন বা বাসে চড়ে। ব্যক্তিগত গাড়িও আছে অনেকের।
বাংলাদেশে দুই ধরনের রিকশায় চড়েছি। একটা সাধারণ, আরেকটা যন্ত্রচালিত রিকশা। যন্ত্রচালিত রিকশা দ্রুত চলে। এ ছাড়া দুই রিকশার মধ্যে খুব একটা তফাত দেখি না। আমার যন্ত্রচালিত রিকশা বেশি পছন্দ হয়েছে। নানা রং আর সুন্দর ছবি আঁকা আছে তাতে। কিছু রিকশা দেখতে কিছুটা মলিন। জাপানিদের জন্য রিকশায় চড়া খুব মুশকিলের। নিজে রিকশাওয়ালাকে ভাড়া জিজ্ঞাসা করতে হয়। ভাড়া নিয়ে ঝামেলা হয়। আর জাপানি দেখে বেশি দাম চায়। জাপানে এমন হয় না গণপরিবহনে চড়ার সময়। সব আগে ঠিক থাকে। টিকিট কেটে চড়তে হয়। রিকশায় চড়তে আমার ভালো লেগেছে। বাতাস শরীরে লাগলে আরাম লাগে। রিকশায় করে ঢাকার বিভিন্ন জায়গা দেখেছি। খুব আনন্দিত হয়েছি।
আমার মনে হয়, বেশি বেশি গাড়ির জন্য ঢাকার রাস্তায় অনেক যানজট। জাপানের অনেক গাড়িও আছে ঢাকায়। তবে রিকশা ভাড়া কম। বাসেও ভাড়া কম। কিন্তু আমার কাছে বাস ঝামেলাদায়ক ও বিপজ্জনক মনে হয়েছে। জাপানের মতো ঢাকায় যদি সবাই বাইসাইকেল ব্যবহার করত, তাহলে যানজট কমে যেত।