রিকশা ছিনতাইয়ের সময় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রের ভয় দেখিয়ে যন্ত্রচালিত রিকশা ছিনতাইয়ের সময় হালিশহর বেড়িবাঁধ এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার রাতে এক রিকশাচালককে মারধর করে রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল তারা। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি এলজি উদ্ধার করে। গ্রেপ্তার করে মানিক, সোহেল রানা, শাহদাত হোসেন ও ওয়াহিদ। এই ঘটনায় হালিশহর থানায় দ্রুত বিচার ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা হয়েছে। দ্রুত বিচার আইনে মামলাটি করেছেন বাদী রিকশাচালক আলাউদ্দিন। অস্ত্র আইনে দায়ের করা মামলাটি পুলিশ বাদী হয়ে করেছে।
সহকারী উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, হালিশহর বাইন্যাপাড়া এলাকা থেকে ইলিশ মাছ কেনার জন্য বেড়িবাঁধে যাবেন বলে রাত ১২টার দিকে এক ব্যক্তি আলাউদ্দিনের রিকশায় ওঠেন। বাঁধে পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা আরও তিন-চারজন অস্ত্রের মুখে তাঁকে জিন্মি করে ফেলে। এ সময় গামছা পেঁচিয়ে তাঁকে হত্যার চেষ্টা চালায় ছিনতাইকারীরা। একপর্যায়ে আলাউদ্দিনের চিৎকারে টহল পুলিশ ও লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তখন মানিক নামে একজনকে হাতেনাতে একটি এলজিসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।