রিকশা থেকে খোলা হবে ব্যাটারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রিকশা থেকে ব্যাটারি খুলে নেওয়ার অভিযান। গতকাল সোমবার জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষণা দেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থাকা পাঁচ ব্যক্তি জানান, ওই সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ব্যাটারিচালিত রিকশার কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন। তিনি রিকশা থেকে ব্যাটারি খুলে নেওয়ার পরামর্শ দেন। ফরিদপুর অফিস