রিকশা থেকে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা শহরের মহিলা কলেজ সড়কে গতকাল মঙ্গলবার রিকশা থেকে পড়ে গিয়ে মোরশেদ আলী হাওলাদার (৯০) নামের একজন মারা গেছেন। তিনি গৌরীপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্র জানায়, মোরশেদ আলী হাওলাদার রিকশায় মেয়ের সঙ্গে ভান্ডারিয়া শহরে যাচ্ছিলেন। বেলা পৌনে দুইটার দিকে মহিলা কলেজ সড়কে রিকশা থেকে নামার সময় পড়ে গিয়ে তাঁর মাথায় জখম হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক রাবেয়া সুলতানা বলেন, মোরশেদ আলী হাওলাদারকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।