রিকশা থেকে ব্যাটারি খুলে ফেলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে ব্যাটারিচালিত সব রিকশার ব্যাটারি আগামী সাত দিনের মধ্যে খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পৌরসভার এ সিদ্ধান্ত গতকাল বুধবার থেকে শহরে মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে।
শহরজুড়ে মেয়র শেখ মাহাতাব আলীর নামে ‘একটি বিশেষ ঘোষণা’ প্রচার করা হচ্ছে। ঘোষণায় বলা হচ্ছে, আগামী সাত দিনের মধ্যে রিকশা থেকে ব্যাটারি খুলে ফেলা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত পাঁচজন ব্যাটারিচালিত রিকশার চালক বলেছেন, স্টিল ও লোহা দিয়ে ব্যাটারিচালিত রিকশা তৈরি করা হয়েছে; যা সাধারণ রিকশা থেকে ভারী। ব্যাটারি খুলে ফেলা হলেও এ রিকশা পা দিয়ে চালানো সম্ভব হবে না। তাই কর্মহীন হওয়ার আশঙ্কায় পড়েছেন অনেকে।