রিকশা ফেরত পেলেন চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় আটকে রাখা রিকশা অবশেষে ফেরত দিয়েছে সেই বেসরকারি সংস্থার (এনজিও) কর্তৃপক্ষ। রংপুরের পীরগাছায় সিএমইএস নামের ওই এনজিওর সেই কর্মকর্তা দরিদ্র চালককে গতকাল মঙ্গলবার রিকশাটি ফেরত দেন।জানা গেছে, উপজেলার পারুল গ্রামের আসলাম মিয়া এনজিওটির দেউতি বাজারের শাখা থেকে গত বছরের ৩০ সেপ্টেম্বর ১০ হাজার টাকা ঋণ নেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘কিস্তি পরিশোধ করতে না পারায়’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।এনজিও কর্মকর্তা সাবের হোসেন জানান, আসলাম মিয়া যাতে রিকশা চালিয়ে নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করতে পারেন, সে জন্য তাঁকে এটি ফেরত দেওয়া হয়েছে।