রিকশা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে মহান মে দিবসে ১২ জন রিকশাচালককে একটি করে রিকশা দিয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী। জেলা জাতীয় পার্টির উদ্যোগে গত রোববার মে দিবসের কর্মসূচি শেষে বিকেলে দলীয় কার্যালয়ে এসব রিকশা বিতরণ করা হয়। এ সময় পার্টির জেলা শাখার উপদেষ্টা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুব আলী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী, প্রচার সম্পাদক আবদুল হান্নান, জেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি নাজমা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন। আবদুল হান্নান বলেন, অন্যের রিকশা ভাড়ায় চালান এমন ১২ জনকে বিনা মূল্যে ১২টি রিকশা দেওয়া হয়।